
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদেশি পিস্তল, গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার (৩০ জুলাই) দিবাগত ভোররাত সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী ব্রিজপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।
আটক সাইদুর রহমান দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী ব্রিজপাড়ার মৃত কিয়াম উদ্দিন গেনুর ছেলে। দামুড়হুদা উপজেলা পরিষদ গেটের বিপরীত পাশে সাইদুর ইলেকট্রনিকস নামের একটি দোকান রয়েছে সাইদুর রহমানের।
চুয়াডাঙ্গা সেনাক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল দিবাগত ভোররাতে সাইদুর রহমানের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানকালে তাঁর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘সেনাবাহিনী সাইদুর রহমানকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।’
এদিকে চুয়াডাঙ্গা সেনাক্যাম্প জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে