Ajker Patrika

খুলনায় ২৪ ঘণ্টায় ২৫৫ ডেঙ্গু রোগী ভর্তি, মোট আক্রান্ত ৭,৯১৫

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
খুলনায় ২৪ ঘণ্টায় ২৫৫ ডেঙ্গু রোগী ভর্তি, মোট আক্রান্ত ৭,৯১৫
ফাইল ছবি

খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ ও প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই বিভাগে নতুন করে ২৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৬ জন চিকিৎসা নিতে ভর্তি হন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এবং মোট মৃত্যুর সংখ্যা ২৫ জনেই অপরিবর্তিত রয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৯১৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৮১৬ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৭০ জন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে মোট ২০৪ জনকে অন্যত্র প্রেরণ করা হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, খুলনা জেলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি রয়েছে। এই জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৯০৫ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৮২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত