
এতিমদের চাল বাজারে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন নড়াইলের লোহাগড়ার রামপুর দরগা শরিফ এতিমখানা ও মাদ্রাসার সুপার শরিফ আরিফুজ্জামান হিলালী। গত সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার রামপুর দরগা শরিফ এতিমখানা ও মাদ্রাসার শিশুদের খাওয়ার জন্য নড়াইল জেলা প্রশাসক গত ৩০ জুন সরকারের গ্রাজুয়েটি রিলিফ (জিআর) প্রকল্প থেকে ৫০০ কেজি চাল বরাদ্দ দেন। প্রতিষ্ঠানের সুপার মাওলানা শরিফ আরিফুজ্জামান হিলালী ওই চাল সম্প্রতি লোহাগড়া খাদ্যগুদাম থেকে উত্তোলন করে এতিমখানায় নিয়ে যান। তিনি সেখান থেকে ২৭০ কেজি (৯ বস্তা) চাল গত সোমবার লোহাগড়া বাজারে বিক্রি করার জন্য নিয়ে এলে বাজারে কঠোর লকডাউনে টহলরত পুলিশ জিজ্ঞাসাবাদ করলে শরিফ আরিফুজ্জামান হিলালী ওই চাল মাদ্রাসার বলে স্বীকার করেন। তখন পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা চালসহ সুপারকে আটকের নির্দেশ দেন।
এ সময় দোষ স্বীকার করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভিন ভ্রাম্যমাণ আদালতে ওই মাদ্রাসা সুপারের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং উদ্ধার চাল রামপুর দরগা শরিফ এতিমখানা ও মাদ্রাসার এতিমদের মাঝে ফেরত দেন।
প্রতিষ্ঠানের সুপার মাওলানা শরিফ আরিফুজ্জামান হিলালী জানান, এতিম ছাত্রদের অন্যান্য খরচ মেটানোর জন্য কমিটির সঙ্গে আলোচনা করে বরাদ্দ করা চাল থেকে কিছু চাল বিক্রি করার জন্য বাজারে আনা হয়েছিল।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভিন বলেন, সুপারের স্বীকারোক্তি মোতাবেক ভ্রাম্যমাণ আদালত ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। উদ্ধার হওয়া চাল এতিমদের মাঝে ফেরত দেওয়া হয়েছে।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে টায়ার ও চাকায় হাওয়া দেওয়ার মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আজ শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে আরিচা ফেরি টার্মিনালের ৩ নম্বর ঘাটের কাছে এই দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মিজানুর রহমান (১৮) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মিজানুর ওই বাড়িটিতে একজন নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।
১২ মিনিট আগে
নরসিংদীর মাধবদীতে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। যে বাবাকে ছায়া মনে করা হয়, সেই সৎবাবার হাতেই প্রাণ হারিয়েছে কিশোরী। মেয়েকে হত্যার দায় স্বীকার করে আজ শনিবার (৭ মার্চ) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সৎবাবা আশরাফ আলী।
৩৮ মিনিট আগে
যশোরে পৃথক দুটি অভিযানে দুর্ধর্ষ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ জানিয়েছে, গোল্ডেন ফিরোজ শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলী আজীবর শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে। রুবেল শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার ইনসান মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে