কুষ্টিয়ায় বাণিজ্যমেলা দেখতে নিয়ে যাওয়ার কথা বলে লিটন আলী নামে এক যুবকের বিরুদ্ধে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় ধর্ষণের মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। শিশুটি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এর আগে মঙ্গলবার শহরের পিয়ারাতলার মুক্তি পুকুর এলাকায় ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত লিটন আলী শহরের পিয়ারাতলার মুক্তি পুকুর এলাকার বাসিন্দা। ঘটনা পর থেকে তিনি পলাতক।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযুক্ত ধর্ষক লিটন আলীকে দ্রুত আইনের আওতায় আনা হবে। তাকে ধরতে কাজ করছে পুলিশ।’
হাসপাতালে শিশুর স্বজনরা জানান, গত বুধবার বিকেলে কুষ্টিয়া হাউজিং এলাকায় বাণিজ্য মেলা দেখার কথা বলে শিশুটিকে বাসা থেকে নিয়ে যায় লিটন নামে প্রতিবেশী এক যুবক। মেলা দেখার পর আইসক্রিম খাওয়ার প্রলোভন দিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করে লিটন এবং এই ঘটনা কাউকে না বলার জন্য শিশুটিকে হুমকি দেয়।
শিশুটি বাড়িতে এসে অসুস্থ ও অস্বাভাবিক আচরণ করলে তার বাবা–মায়ের সন্দেহ হয়। পরে শিশুটি তার মায়ের কাছে সবকিছু বলে। পরে শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তবে শিশুটির শঙ্কামুক্ত রয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে