
খুলনার পাইকগাছায় রাতের অন্ধকারে এক ইলেকট্রনিকস ব্যবসায়ীর কাছ থেকে হাতুড়িপেটা করে সাড়ে ৩ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে তিন ছিনতাইকারী। এ সময় স্থানীয়রা ধাওয়া করে তুহিন দাশ (৩০) নামে একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
ব্যবসায়ী সাধন দেবনাথ (৪৫) জানান, শনিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বাঁকা বাজারে নিজ দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সরকারি দীঘির পাড় এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী গতি রোধ করে এলোপাতাড়ি হাতুড়িপেটা করে তাঁর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিল।
তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। আহত অবস্থায় ব্যবসায়ী সাধন দেবনাথকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাড়ুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, আটক তুহিন দাশকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাচি শিকদার জানান, ব্যবসায়ী ও আটক ছিনতাইকারী উভয়কে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তুহিনের অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে