
সাতক্ষীরার তালায় টর্চার সেলে কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি সদ্য বহিষ্কৃত ছাত্রলীগের নেতা সৈয়দ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আকিবকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গতকাল বুধবার বিকেলে খুলনার ডুমুরিয়া থানা এলাকা থেকে আলোচিত ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
আটক সৈয়দ আকিব তালা উপজেলা সদরের মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিসের ছেলে। সৈয়দ আকিব তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ঘটনার পর তাঁকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করেন জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক সুমন হোসেন।
তালা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, আজ বৃহস্পতিবার সকালে আকিবকে আদালতে পাঠানো হয়েছে। বুধবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার বাকি চার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয়রা জানান, শিশু বেলাল বাড়িতে টেবিলে বসে পেরেক নিয়ে খেলা করছিল। এ সময় তার হাতে থাকা পেরেক টেবিলের সকেটে লেগে বিদ্যুৎপ্রবাহে আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে।
৩২ মিনিট আগে
কৃষক সাইফুল ইসলাম বলেন, নৌকা চালিয়ে নদী পাড়ি দিয়ে শহরে তেল আনতে যেতে হয়। যাতায়াতেই একটি দিন নষ্ট হয়ে যায়। তেলের দামও বেড়েছে, তার ওপর বহন খরচ যোগ হওয়ায় কৃষিকাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ছে।
৩৬ মিনিট আগে
স্থানীয় বাসিন্দারা জানান, গাজীনগর এলাকায় মেঘনার তীরে জেগে ওঠা বিশাল বালুচরে আশপাশে কোনো খালি জায়গা না থাকায় স্থানীয় শিশু-কিশোরেরা নিয়মিত খেলাধুলা করত। গত সোমবার বিকেলেও সেখানে ফুটবল খেলার আসর বসেছিল। কিন্তু মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে এসে তাঁরা দেখেন...
১ ঘণ্টা আগে