
সাতক্ষীরায় এবি পার্টির মনোনয়নপ্রত্যাশীদের মতবিনিময় সভায় বক্তৃতাকালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা কমিটির আহ্বায়ক ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের (৫৫) মারা গেছেন। তিনি পুরাতন সাতক্ষীরার ডাংগীপাড়ার ইসহাক আলী মাস্টারের ছেলে। একসময় সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।
এবি পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্যসচিব আলমগীর হুসাইন জানান, শনিবার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের লেকভিউসংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে জাতীয় ও স্থানীয় নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সূচনা বক্তৃতাকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে শুইয়ে পানি দিলে তিনি সেখানে নিথর হয়ে যান। তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহসানুল কাদির জানান, আব্দুল কাদেরকে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি আগেই হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
আব্দুল কাদেরের স্ত্রী সেলিনা খাতুন জানান, আব্দুল কাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় ও সদালাপী একজন ব্যক্তি ছিলেন। তিনি ১৯৮৯-৯০ সালে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদে ইসলামী ছাত্রশিবির থেকে নির্বাচন করে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।

হবিগঞ্জের বাহুবল উপজেলার ভূগলী গ্রামে আব্দাল মিয়া (৫০) নামের এক ইটভাটার মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
২ ঘণ্টা আগে
আগামী ১৮ মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) প্রথম কারখানার বাণিজ্যিক উৎপাদন দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই চ্যালেঞ্জ গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই উৎপাদনে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্ট ডেভেলপার...
২ ঘণ্টা আগে
অভিযানের সময় শহরের সাইন্স ল্যাব হাসপাতাল, ইবনে সিনা ক্লিনিক ও পলি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ সময় বৈধ লাইসেন্স না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্যবিধি অনুসরণ না করা ও বিভিন্ন নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার...
২ ঘণ্টা আগে