
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (২৭) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার রাত সোয়া ৯টার দিকে সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
নিহত টগর ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। মসজিদের পাশে নিজের বাড়িতে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত টগর রঙের ঠিকাদার ছিলেন। রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে ঢুকেই তাঁকে ছুরিকাঘাত করেন। বুকের ডান পাশে ছুরিকাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক।
পরে টগরের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। তখন স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের স্বজনদের বরাতে সোনাডাঙ্গা মডেল থানার এসআই আব্দুল হাই জানান, রাত সোয়া ৯টার দিকে তিনজন যুবক টগরের বাড়িতে যান। তাঁদের দরজা খুলে দিলে গল্পের একপর্যায়ে ওই তিন যুবকের একজন টগরের বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করেন। তিনি আরও জানান, হত্যাকারীরা নিহত ব্যক্তির পূর্বপরিচিত। তাঁদের সবাইকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগির অভিযুক্ত ব্যক্তিদের আটক করা হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে