
খুলনার কয়রায় সুন্দরবন থেকে আহরণ করা অপদ্রব্য মিশ্রিত ৩৭ মণ চিংড়ি জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মহারাজপুরের দেয়াড়া ও মাদারবাড়িয়া বাজার এলাকা থেকে চিংড়িসহ আট যুবককে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আটক যুবকেরা হলেন ৪ নম্বর কয়রা গ্রামের মিজানুর রহমান, আসাদুল ইসলাম, মাস্তফা সানা, আসাদুল ইসলাম মিন্টু, ৪ নম্বর কয়রা গ্রামের আবুল বাসার সানা এবং মঠবাড়ি গ্রামের আনারুল, মহারাজপুর গ্রামের সাইফুল্যাহ ও মিলন গাজী।
জানা গেছে, মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ জানতে পারেন কয়েকজন যুবক সুন্দরবন থেকে আহরণ করা অপদ্রব্য মিশ্রিত চিংড়ি নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন। পরে বৃহস্পতিবার ভোরে দেয়াড়া ও মাদারবাড়িয়া বাজার এলাকায় দুটি নছিমন ভর্তি ৩৭ মণ চিংড়িসহ আটজনকে আটক করা হয়।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস ও উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল হক ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে ফেলেন। পরে আটক যুবকদের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদ বলেন, জুন মাসের ১ তারিখ থেকে ৩ মাস সুন্দরবনের সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা অমান্য করে বন বিভাগের সহযোগিতায় একটি চক্র প্রতিনিয়ত সুন্দরবনের নদী ও খালে বিষ দিয়ে মাছ শিকার করে উচ্চমূল্যে বিক্রি করছে।
কয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যাঁরা সুন্দরবন থেকে মাছ আহরণ করছেন, তাঁদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
পরে সুন্দরবন থেকে বিষ দিয়ে মাছ ধরা জেলেদের সন্ধান দিলে তাঁদের পুরস্কারের ঘোষণা দেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম ও ইউএনও অনিমেষ বিশ্বাস।

আড়াই মাস আগে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। পিবিআইয়ের ভাষ্য, মরদেহটি জান্নাতুল ফেরদৌসের। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ খালে ফেলে
১ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন স্বামী শরীফ ও স্ত্রী রোজিনা। আজ বৃহস্পতিবার ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
৩ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক থেকে ৪০০টি গ্যাসের সিলিন্ডার লুটের ঘটনায় ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বগুড়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৮টি গ্যাসের সিলিন্ডার উদ্ধার এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
১০ মিনিট আগে
ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজে নির্মাণাধীন লাইব্রেরি-কাম-অডিটোরিয়াম ভবনের কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে তুলে নিয়ে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর দুই দিন নির্মাণকাজ বন্ধ ছিল। এখনো নিরাপত্তাহীনতায় রয়েছেন কর্মকর্তা-কর্মচ
২৮ মিনিট আগে