
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও নির্বাচন কমিশনার ইরুফা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের চারজন সহসভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন অতিরিক্ত সাধারণ সম্পাদক, দুইজন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, ১৩ জন নির্বাহী সদস্য, দুইজন নির্বাহী সদস্য (উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকগণের জন্য সংরক্ষিত) এবং দুইজন নির্বাহী সদস্য (মহিলা সংরক্ষিত) পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা সংশোধনের জন্য আপত্তি বা আবেদন ২০ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), খুলনার অফিস কক্ষে গ্রহণ করা হবে।
খসড়া ভোটার তালিকা আপত্তির বিষয়ে ২৩ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনারের অফিস কক্ষে শুনানি ও নিষ্পত্তি করা হবে। ২৪ আগস্ট বিকেল ৪টায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র (প্রতিটি মনোনয়নপত্রের মূল্য দুই হাজার টাকা) ৩০ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), খুলনা অফিস কক্ষ থেকে বিতরণ করা হবে।
এ ছাড়া মনোনয়নপত্র আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), খুলনা অফিস কক্ষে দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই ৩ সেপ্টেম্বর বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে।
খসড়া প্রার্থী তালিকা ৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় খুলনা জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), খুলনা অফিস কক্ষ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা ৭ সেপ্টেম্বর দুপুর ১২টায়, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। ১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা ও বেসরকারি ফলাফল ভোট গ্রহণের পর খুলনা জেলা স্টেডিয়াম ভবনে প্রকাশ করা হবে।

ভোলার মনপুরায় মো. শরিফ নামে এক ইউপি সদস্যকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের কাজীরচর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
১ ঘণ্টা আগে
জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে