খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষায় কিট সংকট দেখা দিয়েছে। বর্তমানে হাসপাতালে মাত্র ৫১টি র্যাপিড অ্যান্টিজেন কিট মজুত রয়েছে। চলতি সপ্তাহে নতুন কিট না আসলে আগামী সপ্তাহে করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মিজানুর রহমান জানান, আগে ৬০টি কিট মজুত ছিল, এর মধ্যে কিছু ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ৪০০ কিটের চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন কিট এসে পৌঁছাবে। তবে পিসিআর ল্যাব বিকল থাকায় বর্তমানে শুধুমাত্র র্যাপিড অ্যান্টিজেন কিট দিয়েই পরীক্ষা চালানো হচ্ছে।
প্রতিদিন গড়ে ৮-১০ জন রোগী নমুনা পরীক্ষা করতে আসছেন বলে জানিয়েছেন তিনি। তবে কিট সংকট ও নমুনা পরীক্ষায় আগ্রহ কমে যাওয়ায় এই সংখ্যা আরও কমে যেতে পারে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, করোনাভাইরাস রোগীদের জন্য হাসপাতালটিতে ৪০টি শয্যা প্রস্তুত রয়েছে, এর মধ্যে ১০টি আইসিইউ বেড। তবে এখন পর্যন্ত খুলনা অঞ্চলে করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। যদিও কিছু রোগীর মাঝে উপসর্গ দেখা গেছে, তবে তা নিশ্চিতভাবে করোনা বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, রোববার ১৫টি এবং সোমবার দুপুর পর্যন্ত ৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় মোট ২৪টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বর্তমানে ৫১টি কিট মজুত রয়েছে। নতুন কিট পেলে আপাতত সংকট থাকবে না বলে আশা করছেন তিনি।
হাসপাতাল সূত্র জানায়, ২০২০ সাল থেকে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ১৩ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজারেরও বেশি রোগী প্রাণ হারিয়েছেন।

রিফাতের দাবি, বাড়িটির দোতলায় এর মালিক বসবাস করেন। তবে তারা যে গ্যাস সিলিন্ডারে রান্না করেন সেটি রাখা ছিল নিচ তলায় গোডাউনে। সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই আগুনের সূত্রপাত।
৯ মিনিট আগে
মাদক কারবারে অর্জিত সম্পদ নিয়ে আতঙ্কে রয়েছেন রাজশাহীর গোদাগাড়ীর হেরোইন কারবারিরা। সম্প্রতি আদালতের নির্দেশে শীর্ষ দুই কারবারির সম্পদ ক্রোক করা হয়েছে। আরও ২০ জনের ব্যাপারে তদন্ত চলছে। পর্যায়ক্রমে গোদাগাড়ীর ১৮৪ হেরোইন মাফিয়ার ব্যাপারে তদন্ত হবে বলে জানা গেছে। এতে ঘুম হারাম হয়েছে মাদক কারবারিদের।
৩৪ মিনিট আগে
বাল্যবিবাহ নিবন্ধনের অভিযোগ তদন্তে ‘প্রমাণিত’ হওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজি) মো. হোসাইন আহম্মেদের নিবন্ধন লাইসেন্স বাতিল করেছে সরকার। একই সঙ্গে তাঁর নিবন্ধন এলাকা শূন্য ঘোষণা করে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে...
৪০ মিনিট আগে
কুমিল্লা নগরীতে নিবন্ধনের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার অটোরিকশাকে অনুমোদন দেওয়া হবে। নির্ধারিত সংখ্যার বাইরে কিংবা ভুয়া লাইসেন্স প্লেট ব্যবহার করে অটোরিকশা চালালে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প
৪৩ মিনিট আগে