
খুলনার পাইকগাছা-কয়রা উপজেলায় সুপেয় পানির সংকট নিরসনে ৩৪ কোটি ৭৯ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিটি। গত ১ জানুয়ারি এই প্রকল্পের অনুমোদন দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি ২০২২ সালের জুন মাস থেকে ২০২৪ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এটি বাস্তবায়ন হলে খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছা ও কয়রার মানুষকে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা সম্ভব হবে। প্রকল্পের মধ্যে রয়েছে রেইন ওয়াটার হারভেস্ট (ট্যাংক), গভীর নলকূপ, ওয়াশ ব্লকসহ নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা।
সুপেয় পানি সংকট নিরসনে সরকারি-বেসরকারি সংস্থা দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। এরপরও সেখানে সুপেয় পানির সংকট রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরের সঙ্গে পাইকগাছা-কয়রার নদ-নদীর সংযোগ রয়েছে। ফলে সাগরের লবণ পানি সরাসরি উপজেলাগুলোতে পৌঁছে যাচ্ছে। এতে সেখানে সুপেয় পানির সংকট দেখা দিচ্ছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
২৪ মিনিট আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৩১ মিনিট আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগে