Ajker Patrika

খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৯: ২৫
খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি
বিক্ষোভ মিছিলে এনসিপির দুই পক্ষের নেতা-কর্মীদের হাতাহাতি। ছবি: আজকের পত্রিকা

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ মিছিলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

দলীয় সূত্র জানায়, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচি চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে মিছিলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত বলেন, খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সামান্য বিশৃঙ্খলা হয়েছে। এটি বড় কিছু নয়।

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে এ ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত