
সাতক্ষীরায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার যুবক মারুফ হোসেন বাপ্পির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৪ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাপ্পীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। চিকিৎসক পরিচয়ে প্রলোভনে নারীর অশ্লীল স্থির চিত্র ও ভিডিও ধারণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মারুফ হোসেন বাপ্পী (২৮) সাতক্ষীরা পৌর এলাকার মুনজিতপুর গ্রামে বাসিন্দা।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘গ্রেপ্তার বাপ্পী ঢাকার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়লেও ডা. আরমান হোসেন নিলয় হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধারণ করে পরে তাদের সঙ্গে প্রতারণা করতেন। কখনো অর্থ হাতিয়ে নিতেন, আবার কখনো শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করতেন। সম্প্রতি মারুফ হোসেন বাপ্পী বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুনীকে ফাঁদে ফেলেন। পরে সাতক্ষীরা সদর থানায় বাপ্পীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় গত ১৩ জানুয়ারি বাপ্পীকে উত্তর কাটিয়ার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত ১৪ জানুয়ারি বাপ্পীকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১৩ মিনিট আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩২ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
১ ঘণ্টা আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা-কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
১ ঘণ্টা আগে