
বাগেরহাটে ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবরোধ করেন তাঁরা। ৩০ মিনিট ধরে চলা অবরোধকালে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
এ সময় বক্তব্য দেন, বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইচউদ্দীন হৃদয়, শিক্ষার্থী মো. হাসিব বাবু, মো. সাকিল, হিমাসহ আরও অনেকে।
ম্যাটস শিক্ষার্থীদের দাবিগুলো হলো, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা। কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ দেওয়া।
বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইচউদ্দীন হৃদয় জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশের ম্যাটস শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু ম্যাটস শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের দাবি মানা না হলে দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত করবে। তাই ইন্টার্নশিপ বহালের দাবিতে আন্দোলনে নেমেছি আমরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৪ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে