বাগেরহাটের চিতলমারীতে ‘বিষপানে’ হাসি মণ্ডল (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসি মণ্ডল ওই গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের মেয়ে।
পরিবারের দাবি, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি ‘আত্মহত্যা’ করেছেন। তিনি কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। আজ পরীক্ষার ফলাফল শোনার পর তিনি বিষ পান করেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে জরুরি বিভাগের চিকিৎসক কাজী ইরানুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান বলেন, হাসি মন্ডলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
হাসি মণ্ডলের বাবা রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘হাসি কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিল। সে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল। আজ পরীক্ষার ফলাফল দেয়। ইংরেজি বিষয়ে ফেল করায় সে বিষপান করে আত্মহত্যা করে।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘হাসপাতাল থেকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের অনুরোধে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে