সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত টকশোতে বেগুন নিয়ে এক গবেষণার ‘অপব্যাখ্যার’ প্রতিবাদ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতি। আজ রোববার সমিতির সভাপতি অধ্যাপক মো. শরীফ হাসান লিমন ও যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. মো. মতিউল ইসলামের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে প্রকাশিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেনের একটি গবেষণা নিবন্ধের ‘অপব্যাখ্যা’ করা হয়। এ অপব্যাখ্যার প্রতিবাদ জানিয়েছে তাঁরা।
বিবৃতিতে বলা হয়, ‘৭১ টিভির টকশো এর উপস্থাপকসহ তাঁর অন্য দুজন সহকর্মী অবিজ্ঞানসুলভ কথাবার্তা ও আক্রমণাত্মক বাক্যবাণে সংশ্লিষ্ট গবেষককে নাজেহাল ও অসম্মানিত করেছেন। এই ধরনের অপব্যাখ্যামূলক, আক্রমণাত্মক ও অবিজ্ঞানসুলভ কথাবার্তা প্রমিত সাংবাদিকতা ও স্বাভাবিক সৌজন্যতার সম্পূর্ণ পরিপন্থী।’
বিবৃতিতে শিক্ষক নেতারা আরও বলেন, ‘সংবাদমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের যেভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সুযোগ আছে বোধ করি, অন্য কোনো পেশায় সে সুযোগ নেই। কাজেই সংবাদমাধ্যমগুলো সুযোগ্য মানুষদের বিচরণে মুখরিত হোক। খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রত্যাশা এই যে, সাংবাদিকতার মহান চর্চায় সৌজন্যতা, সম্মান ও জ্ঞান নির্ভরতার প্রাধান্য পাবে।
এতে আরও বলা হয়, ‘খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একাত্তর টেলিভিশনের উল্লিখিত টকশোতে অধ্যাপক ড. মো. জাকির হোসেনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।’

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সকালে ডিএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ মিনিট আগে
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের সদস্যদের মধ্যে ৭৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে বিআরটিএ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের ইকুরিয়ায় ঢাকা মেট্রো-২ সার্কেল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই সহায়তা দেওয়া হয়।
৩ মিনিট আগে
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র, উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর এবং দুটি কুকরি চাপাতি।
২০ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে এক নারী ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক সদস্য। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পৌর শহরের ধানহাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
২৭ মিনিট আগে