
খুলনা শহরের ড্যাপস ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় আটক নার্গিস বেগমকে (৫৫) গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার সদর থানায় মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে সোমবার সন্ধ্যায় নগরীর রূপসা ইস্পাহানি গলিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নার্গিস বেগম বাগেরহাট জেলার ফকিরহাট থানার দিয়াপাড়া এলাকার মো. লিয়াকত আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কেএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহমেদ জানান, খুলনা ড্যাপস ক্লিনিক থেকে মির্জা সুজনের (২৯) চার দিনের ছেলে নবজাতক চুরি হয়। এ ঘটনা থানায় জানালে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
পরে সোমবার সন্ধ্যা ৬টার দিকে খুলনা সদর থানা-পুলিশ রূপসা ইস্পাহানি গলিতে অভিযান চালিয়ে নার্গিস বেগমকে গ্রেপ্তার করে। তাঁর হেফাজত থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়। পরে নবজাতককে তার বাবার কোলে তুলে দেওয়া হয়।
খোন্দকার হোসেন আহমেদ জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে খুলনা সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়েছে। নবজাতককে ফিরে পেয়ে তার পরিবার সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সহকারী পুলিশ কমিশনার আরও জানান, গ্রেপ্তার হওয়া ওই নারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে যে একই ক্লিনিকের তৃতীয় তলায় আরেক নারীও একটি কন্যাসন্তান প্রসব করেন। এর আগে তাঁর চারটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে। পরপর পাঁচটি কন্যাসন্তান হওয়ায় তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ক্লিনিকে দেখতে আসেননি। ওই পাঁচ কন্যার মাকে দিতেই সে ছেলেসন্তানটিকে চুরি করেন।

ফরিদপুরের ভাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে সুমন শেখ (২০) নিহত হয়েছেন। এ ঘটনার পর দুই গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অন্তত ১০ জন আহত হয়েছেন এবং ১৭ জনকে আটক করা হয়েছে।
৩ মিনিট আগে
গত ৯ মে থেকে নিখোঁজ ছিলেন আওলাদ হোসেন। পরে ২৩ মে তাঁর ভাই আব্দুল আউয়াল শেখ সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেন। নিখোঁজের পর দীর্ঘদিন পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
১৮ মিনিট আগে
কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল। সম্প্রতি বিভিন্ন শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে আসে। ভবনের বিভিন্ন অংশে ফাটলও দেখা দেয়।
২৭ মিনিট আগে
মঙ্গলবার রাতে ভাড়া শেষে নিজ বাড়িতে ফিরছিলেন ওসমান। পথে মিরপুর উপজেলার ডাকাতিপুকুর এলাকায় পৌঁছালে তিন-চারজনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে।
৩২ মিনিট আগে