প্রথমবারের মতো সাতক্ষীরার আম যাচ্ছে হংকংয়ের বাজারে। আম কৃষি ক্যালেন্ডারের পদ্ধতি অনুযায়ী সাতক্ষীরায় প্রথম গাছ থেকে নামানো গোবিন্দ ভোগ জাতের আম প্রবেশ করছে দেশটির বাজারে।
গতকাল শনিবার আম রপ্তানিতে যুক্ত তালার উত্তরণ সফল প্রকল্পের কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, পরীক্ষামূলকভাবে ১০০ কেজি গোবিন্দ ভোগ আম যাচ্ছে এশিয়ান মার্চেন্ট হংকংয়ের বাজারে। পর্যায়ক্রমে ইতালি, জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ডে হিমসাগর আম রপ্তানি করা হবে।
ইকবাল হোসেন বলেন, ‘সাতক্ষীরায় উৎপাদিত হিমসাগর ও ল্যাংড়া আমের খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে প্রবেশ করেছে। এর মধ্যে বেশি খ্যাতি ছিল ইউরোপের বাজারে। এবারও সরকারের সহযোগিতায়, নেদারল্যান্ড সরকারের অর্থায়নে সলিডারিডাড নেটওয়ার্ক উত্তরণ সফল প্রকল্পের মাধ্যমে আম রপ্তানি করছে।’
আমচাষি রফিকুল ইসলাম জানান, বাগান থেকে কার্টন করা পর্যন্ত কোথাও কোনো নিয়মের যাতে ব্যত্যয় না হয় সেজন্য রপ্তানিতে যুক্ত কর্মকর্তাদের পাশাপাশি কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরুল ইসলাম বলেন, এ বছর সারা দেশ থেকে ৬০০ টন আম রপ্তানি করা হবে। যার মধ্যে শুধু সাতক্ষীরা থেকে যাবে ১০০ টন। আগামী ১৯ মে বিদেশে আম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানান তিনি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে