
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আজিবার মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মেয়ে মর্জিনা খাতুনকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর বেলা ১১টার দিকে বলেন, ‘আমি এখন ঘটনাস্থলে রয়েছি। সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। আজিবার মণ্ডল পরিবার নিয়ে সরকারি খাসজমিতে বসবাস করতেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মেয়ের সঙ্গে আজিবারের সমিতির কিস্তির টাকা নিয়ে ঝামেলা হয়েছিল এবং এর জেরে মেয়েকে হত্যা করেছেন। তাঁর বিরুদ্ধে থানায় মাদকের মামলা ছিল। আরও তদন্তের পর এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারব। এ ঘটনার পর থেকে আজিবার মণ্ডল পলাতক রয়েছেন। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’
মর্জিনার বোনের ছেলে হোসেইন বলেন, সমিতির কিস্তির টাকা দেওয়া নিয়ে শনিবার সন্ধ্যায় নানার সঙ্গে মর্জিনা খালার বাগ্বিতণ্ডা হয়। রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় খালাকে কুপিয়ে জখম করেন নানা। এ সময় খালার চিৎকারে তাঁর মেয়ে রেকসোনা ছুটে যায়। নানা তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, ‘হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অপর একজনের দুই হাত জখম হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে