পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ১০ টিতেই হেরেছে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থীরা। মাত্র একটিতে জয় পেয়েছে তাঁরা। বাকি ১০ টিতেই জিতেছে স্বতন্ত্র প্রার্থীরা। বিজয়ী ১০ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আটজনই নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছেন।
বিজয়ীরা হলেন-গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে লাল্টু রহমান (নৌকা), উজানগ্রাম ইউনিয়নে সানোয়ার হোসেন মোল্লা (আনারস), মনোহরদিয়া ইউনিয়নে জহুরুল ইসলাম জহুর (ঘোড়া), হরিনারায়ণপুর ইউনিয়নে মেহেদী হাসান সম্রাট (মোটরসাইকেল), আইলচারা ইউনিয়নে সিদ্দিকুর রহমান (আনারস), হাটশ হরিপুর ইউনিয়নে এম মোস্তাক হোসেন মাসুদ (মোটরসাইকেল), ঝাউদিয়া ইউনিয়নে মেহেদী হাসান (চশমা), আলামপুর ইউনিয়নে আক্তারুজ্জামান বিশ্বাস (চশমা), বটতৈল ইউনিয়নে মিজানুর রহমান মিন্টু ফকির (ঘোড়া), আব্দালপুর ইউনিয়নে আলী হায়দার স্বপন (মোটরসাইকেল) এবং পাটিকাবাড়ি ইউনিয়নে রোকনুজ্জামান কানু (ঘোড়া)।
উল্লেখ্য, আজ বুধবার সকাল ৮টায় কঠোর নিরাপত্তায় কুষ্টিয়া সদর উপজেলার এই ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে মোট ১১৬ কেন্দ্রে এই ভোটগ্রহণ হয়েছে। নানা শঙ্কা থাকলেও সকাল থেকেই তীব্র শীত, কুয়াশা উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটাররা উপস্থিত হয়। অন্য নির্বাচনগুলো থেকে এই নির্বাচনে ভোটারের উপস্থিতি অনেক বেশি ছিল। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিল।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান বলেন, একটা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে