
খুলনা মহানগরীর জাতিসংঘ শিশুপার্ক এলাকায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ এবং একজন সাংবাদিককে আহত করার ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে এ মামলা করা হয়।
থানা সূত্রে জানা গেছে, খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. তানজির রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশে গতকাল রাত ৯টার দিকে মামলাটি রুজু করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৪ জুলাই দিবাগত রাতে এসআই তানজির রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে খুলনা সদর থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল টহল ডিউটিতে ছিলেন। রাত ১২টা ১৫ মিনিটে ওয়্যারলেস বার্তার মাধ্যমে তিনি জানতে পারেন, সদর থানাধীন জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে আবদুল জলিল শেখের পানের দোকানের সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারে, রাত আনুমানিক ১২টা ৫ মিনিট থেকে ১২টা ১০ মিনিটের মধ্যে ওই চায়ের দোকানের সামনে সাংবাদিক আওয়াল শেখ, সৈয়দ হুমায়ুন কবির রানা, রকিবুল ইসলাম মতি, রফিউল ইসলাম টুটুল এবং খুলনা সদর থানা বিএনপির দপ্তর সম্পাদক লেলিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন।
এ সময় একটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি সাতরাস্তার মোড়ের দিক থেকে এসে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ছোড়া গুলিটি সাংবাদিক রকিবুল ইসলাম মতির বসে থাকা টুলে আঘাত করে। পরে সেটি সাংবাদিক আওয়াল শেখের বুকের ডান পাশ স্পর্শ করে বেরিয়ে যায়। এতে তিনি বুকের ডান পাশে আহত হন।
গুলিবর্ষণের পর হামলাকারীরা মোটরসাইকেলে দ্রুত শান্তিধাম মোড়ের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত সাংবাদিক আওয়াল শেখকে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে প্রাথমিক চিকিৎসা নেন।
এজাহারে এসআই তানজির রহমান উল্লেখ করেন, আকস্মিক এই হামলায় ভুক্তভোগী ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পরপরই ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা করতে কিছুটা অনীহা থাকায় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে থানায় মামলা দায়ের করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গুলির খোসা এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলায় জড়িত অজ্ঞাত দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১১ মিনিট আগে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি। বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় উপজেলা বিএনপির দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব...
৪২ মিনিট আগে
নরসিংদীর রায়পুরার একটি বাজারে ‘মব’ সৃষ্টি করে নাসির মিয়া (২২) নামে এক যুবক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উসমান মিয়ার ছেলে...
১ ঘণ্টা আগে
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুমের অবকাঠামো সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্কারকাজের জন্য ২০ জুলাই পর্যন্ত পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
১ ঘণ্টা আগে