
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুমের অবকাঠামো সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্কারকাজের জন্য ২০ জুলাই পর্যন্ত পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) রাতে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি টানা ভারী বর্ষণে বান্দরবানের বিভিন্ন নদী, ছড়া ও ঝিরিতে পানির প্রবাহ বেড়ে যায়। এর ফলে জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসের ঘটনা ঘটে। সাম্প্রতিক বন্যায় রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটন স্পটের বিভিন্ন অবকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত অবকাঠামোর জরুরি মেরামত প্রয়োজন।
এতে আরও বলা হয়, স্থানীয় প্রশাসনের নিরাপত্তা মূল্যায়নে দেখা গেছে, বর্তমান পরিস্থিতিতে দেবতাখুমে পর্যটকদের যাতায়াত ও অবস্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম পর্যটন স্পট পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সম্ভাব্য দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিজ নিজ পর্যায়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় প্রচার-প্রচারণা চালানো এবং সার্বিক তদারকি জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
১২ মিনিট আগে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি। বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় উপজেলা বিএনপির দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব...
৪২ মিনিট আগে
নরসিংদীর রায়পুরার একটি বাজারে ‘মব’ সৃষ্টি করে নাসির মিয়া (২২) নামে এক যুবক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উসমান মিয়ার ছেলে...
১ ঘণ্টা আগে
খুলনা মহানগরীর জাতিসংঘ শিশুপার্ক এলাকায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ এবং একজন সাংবাদিককে আহত করার ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে এ মামলা করা হয়।
১ ঘণ্টা আগে