
খুলনা নগরীর দৌলতপুর এলাকায় রাশিকুল ইসলাম রাসু নামে (৩০) এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নিহত রাসু দৌলতপুর দেয়ানা এলাকার শরিফুল আলমের ছেলে। তিনি ছাত্রদলের দৌলতপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া নিহত হওয়ার আগপর্যন্ত তিনি মহানগর যুবদলের কর্মী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে রাশিদুল ইসলাম রাসু দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটে তাঁর ইট, বালু ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন। তখন সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি করে। একটি গুলি তাঁর মাথার পেছনে বিদ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথ তাঁর মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফ বলেন, জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
জানতে চাইলে দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঈদকে কেন্দ্র করে আবারও সক্রিয় হয়ে উঠেছে সুন্দরবনের হরিণশিকারি চক্র। ঈদের লম্বা ছুটির সুযোগ কাজে লাগিয়ে শিকারিরা হরিণ শিকার করে মাংস রাজধানীসহ বিভিন্ন শহরে পাচার করতে পারে—এই আশঙ্কায় পুরো সুন্দরবনজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বন বিভাগ।
১ ঘণ্টা আগে
দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া গ্রামের খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে চড়ে চিরিরবন্দর উপজেলা দিয়ে কাহারোলে যান তিনি।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহের কোটচাঁদপুরে শ্বশুরবাড়িতে জহিরুল ইসলাম (৩২) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন বলছেন, আজ সোমবার সকালে জহিরুলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন তাঁরা। স্ত্রীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি তাঁদের।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় আপত্তিকর ভিডিও ভাইরালের পর আনোয়ার হোসেন নামে এক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগে