
বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় আইসক্রিম তৈরি ও বাজারজাত করায় এক কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শহরের নাগের বাজার এলাকায় আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
নামহীন ওই কারখানার মালিক তাছলিমা বেগমকে এ জরিমানা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান আজকের পত্রিকাকে জানান, কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন না নেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারখানার কয়েকটি ফ্রিজে থাকা বিপুল পরিমাণ আইসক্রিম অভিযানের সময় গাড়ির চাপায় পিষ্ট করে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘অনুমোদনহীন ওই কারখানায় ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। বিভিন্ন ব্রান্ডের প্যাকেটে এসব আইসক্রিম দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করা হতো।’
প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ ছিল না। এ ছাড়া কারখানার ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল বলে জানান আব্দুল্লাহ আল ইমরান।

যশোরে আলমগীর হোসেন (৪০) নামের এক চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সদরের সুতিঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি করতেন। এই ঘটনায় পথচারীরা একজনকে আটক করে শাহবাগ থানা-পুলিশকে দিয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
১ ঘণ্টা আগে
প্যানেল চেয়ারম্যান শামছুল আলম অভিযোগ করেন, ৯ ওয়ার্ডের মধ্যে তিনটিতে চাল বিতরণ শুরু হয় সকাল ১০টায়। কিন্তু প্রতিপক্ষের কিছু লোকজন মোটরসাইকেলে করে এসে গালিগালাজ শুরু করেন। তাঁরা অফিসের কয়েকটা চেয়ার ভাঙচুর করেন। এক গ্রামপুলিশকে ধাক্কা মেরে ফেলে দেন। অরাজক পরিস্থিতি সামলাতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর খিলক্ষেতের মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (ডেসকো) তিন কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
২ ঘণ্টা আগে