খুলনা নগরীর লবণচরা থানাধীন এলাকায় এক দিনে দুই যুবক হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করতে পারেনি পুলিশ। তবে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে দুই পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করেছে পুলিশ। আসরের নামাজের পর স্থানীয় একটি কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর লবণচরা থানার হরিণটানা এলাকায় দুর্বৃত্তের ধারালো ছুরির আঘাতে ও গুলিতে প্রথমে মনজুরুলের মৃত্যু হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে লবণচরা থানার শিশু বাগান আশি বিঘা এলাকায় অপর যুবক নাজমুলকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনাস্থল একই স্থান। মনজুরুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর পুলিশ যখন আসামি গ্রেপ্তারে ব্যস্ত, ঠিক সে সময় নাজমুলের লাশ পাওয়া যায়। দুর্বৃত্তরা নাজমুলের শরীরের ডান পাশে ও পিঠের বাম পাশে গুলি করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। নিহত দুই পরিবারের সদস্যরা রাতে থানায় মামলা দায়ের করতে পারেন বলে জানান ওসি।

বান্দরবানের থানচির নাফাখুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা নামে ৮ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তল্লাশি চালাচ্ছেন। আগামীকাল সকালে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করবে।
১৪ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানের ওপর হামলার পর তাঁকে ফের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এর আগে গত ৬ আগস্ট হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁর কাছে ১৫ হাজার ডলার চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। ১৪ আগস্টের মধ্যে ওই অর্থ পরিশোধের সময়সীমা বেঁধে
২৪ মিনিট আগে
বরগুনার বামনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শাহআলম ফকির (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার ঢুষখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৩৫ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলায় ২২ আগস্ট থেকে এক বছর ও তার বেশি বয়সীদের ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ৭ লাখ ২৫ হাজার ১৩৮ জনকে বিনামূল্যে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। দ্বিতীয় ডোজ শুরু হবে ২৬ সেপ্টেম্বর।
৩৬ মিনিট আগে