
বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গজালিয়া মৌজার অধিকাংশ জমির আমন ধান পানিতে তলিয়ে রয়েছে। গজালিয়া স্লুইচগেট বন্ধ রাখায় বিলের ধান পানিতে তলিয়ে গেছে বলে অভিযোগ করছেন এলাকাবাসীর।
জানা গেছে, গজালিয়া মৌজায় প্রায় ৮০০ একর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। বিলটি বগার বিল নামে পরিচিত। দীর্ঘদিন ধরে গজালিয়া এলাকার কারিমুল মোল্লা স্লুইচগেটটি দখল করে রেখেছেন। ফলে তিনি তাঁর ইচ্ছামতো গেট দিয়ে পানি সরবরাহ করেন। তাই প্রতিবছর স্লুইচগেটটি বন্ধ রাখার কারণে এ সময় আমন ধান পানিতে তলিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার এলাকাবাসী ওই স্লুইচগেট খুলে বিলের পানি সরাতে যান। এ সময় কারিমুল মোল্লা ও তাঁর ছেলেসহ কিছু লোক এলাকাবাসীদের ওপর হামলা চালান। হামলায় গজালিয়া গ্রামের মহসিন গুরুতর আহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় কৃষক শাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের এই সমস্যা অনেক দিন থেকে চলছে। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী নেতার ছত্রচ্ছায়ায় কারিমুল ও তাঁর ছেলেরা জোরপূর্বক গেট দখল করে জাল দিয়ে মাছ ধরছেন। ফলে তাঁরা তাঁদের ইচ্ছামতো পানি সরবরাহ করেন। এই ক্ষতি থেকে পরিত্রাণ পেতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি।’
এলাকার আব্দুল আহাদ, সাইদুল, হাবিবর রহমানসহ আরও অনেকে অভিযোগ করে বলেন, গেট বন্ধ করে মাছ শিকার করেন কারিমুল ও তাঁর লোকজন। ফলে চলতি মৌসুমে গজালিয়া মৌজার আমন ধান পানিতে প্লাবিত হয়।
স্থানীয় ইউপি সদস্য প্রসাদ চন্দ্র বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি শুনেছি। দেখি তাঁদের সঙ্গে বসে কী করা যায়।’
বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। এলাকাবাসীর অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে