খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে সাব্বির (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন মো. সাদ্দাম হোসেন (২৯) নামের আরেক যুবক। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে রূপসা উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার সোহাগের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত সাব্বিরের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহত সাদ্দাম নগরীর সোনাডাঙ্গা থানার সোনার বাংলা গলির বাসিন্দা। তিনি নুর ইসলামের ছেলে।
রাজাপুর ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম বলেন, ’নিহত সাব্বির ও আহত সাদ্দাম উভয়েই খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর গ্রুপের সদস্য। ঘটনার সময় তাঁরা কয়েকজন মিলে সোহাগের বাড়িতে অবস্থান করছিলেন।’
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, রাত ৯ টার দিকে উপজেলার রাজাপুর গ্রামের পপুলার এলাকার বাসিন্দা সোহাগের বাড়িতে ব্যাপক গোলাগুলি হয়। এতে সাব্বির মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সাদ্দামের মাথার পেছনে গুলি লাগে।
স্থানীয় লোকজন আহত সাদ্দামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড তাজা গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত সাব্বিরের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই আশরাফুল আলম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’

আজ ৩০ বৈশাখ। চলছে ঝড়–বৃষ্টির মৌসুম। এ বছর এপ্রিল মাসের শুরু থেকে অধিকাংশ দিনই দেশের কোথাও না কোথাও ঝড়–বৃষ্টি হয়েছে। রাজধানীতেও বৈশাখজুড়ে বেশ কয়েক দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। আজ বুধবার (১৩ মে) বিকেলে হঠাৎ কালো মেঘে ঢেকে যায় ব্যস্ত শহর ঢাকা।
৯ মিনিট আগে
বরিশাল-ঢাকা-কুয়াকাটা মহাসড়কের একাংশ দখল করে নির্মিত বিতর্কিত ‘সাহানারা বেগম শিশুপার্ক’ পুরোপুরি উচ্ছেদ করা হচ্ছে। বুধবার (১৩ মে) সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে স্থাপনার উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময় বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতার
২৬ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে বজ্রপাতে ইসমত আরা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।আজ বুধবার বিকেল ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার মহারাজপুর গ্রামে একটি লিচুবাগানে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পাওনা ২০ টাকার জন্য ধস্তাধস্তিতে কাইয়ুম উল্ল্যা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ পশ্চিম ভেলাবাড়ি নয়ারহাট এলাকার বাসিন্দা।
৩৩ মিনিট আগে