
নৌবাহিনী গভীর সমুদ্রে অভিযান চালিয়ে একটি ইঞ্জিন বিকল হয়ে পড়া ট্রলার থেকে ২৪ জেলেকে উদ্ধার করেছে। আজ সোমবার নৌবাহিনী জাহাজ ‘বানৌজা অপরাজেয়’ নিয়মিত টহলকাজে থাকার সময় তাঁদের উদ্ধার করে।
নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানায়, ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহলরত জাহাজ বানৌজা অপরাজেয়। এ সময় নৌবাহিনীর জাহাজ রাডারের মাধ্যমে ট্রলারটিকে ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত বলে শনাক্ত করে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জাহাজটি মাছ ধরার ট্রলারের কাছে পৌঁছালে জেলেরা জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গভীর সমুদ্রে ভাসছেন তাঁরা। তাঁদের কাছে যোগাযোগ করার মতো যন্ত্রপাতি নাই। এ কারণে তাঁরা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে। জেলেদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেয় নৌবাহিনী।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ২৯ অক্টোবর মাছ ধরার জন্য কুতুবদিয়া থেকে সাগরে গিয়েছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে এটি গভীর সমুদ্রে ভাসতে থাকে। প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর জাহাজ উদ্ধার করা জেলেসহ ট্রলারটিকে টোয়িং করে ৩৫ মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে নিরাপদে সুন্দরবন-সংলগ্ন হিরণপয়েন্টে নিয়ে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে তাঁদের হস্তান্তর করে। ট্রলারে থাকা ২৪ জন জেলেই বর্তমানে সুস্থ আছেন।

নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সৈয়দপুর থানার গোলচত্বরে অনুষ্ঠিত একটি সালিসি বৈঠক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাজী জাহানারা সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পরপর পাঁচবারের নির্বাচিত সংরক্ষিত মহিলা....
১ ঘণ্টা আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। বুধবার (১৩ মে) সকালে স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজার জেলা মোটর গ্রুপ মালিক পক্ষের বিরুদ্ধে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা ও বাস আটকে রাখার প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাস ও সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে মঙ্গলবার গভীর রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বুধবার
১ ঘণ্টা আগে
ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (২০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খুশি খাতুন সাতক্ষীরা জেলার আশাশুনি থানার আদালতপুর এলাকার শহিদুল মোড়লের মেয়ে। তিনি পাগলাকানাই মোড়ের একটি হোটেলে কাজ করতেন। তাঁর স্বামী যশোর শহরে...
১ ঘণ্টা আগে