খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেছেন, ‘পদার্থবিজ্ঞান হচ্ছে মৌলিক বিজ্ঞান। পদার্থবিজ্ঞানের অগ্রযাত্রার কথা বলতে গেলে সতেরো শতকের বৈজ্ঞানিক বিপ্লব থেকে উদ্ভূত হয়েছিল, এরপর উনিশ শতক, বিশ শতক এবং আজকের এই একুশ শতকে আমরা যেখানে রয়েছি পদার্থবিজ্ঞানের বিকল্প কিছুই নেই। আধুনিক সভ্যতা, নেটওয়ার্কিং কমিউনিকেশন, চতুর্থ শিল্প বিপ্লব-সবকিছুর সঙ্গেই রয়েছে পদার্থবিজ্ঞান। এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে আমরা যেই উন্নত বিশ্বের স্বপ্ন দেখছি, তা অচিরেই পূরণ হবে।’
আজ শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন আয়োজিত ‘একুশ শতকের জন্য পদার্থবিজ্ঞান’ শীর্ষক জাতীয় সম্মেলনে উপাচার্য এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ভবিষ্যতের অগ্রযাত্রায় পদার্থবিজ্ঞানের ভূমিকা’।
উপাচার্য আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন আয়োজিত এই জাতীয় সম্মেলন থেকে প্রথিতযশা গবেষকদের পাশাপাশি শিক্ষার্থী ও নবীন গবেষকেরা তাঁদের গবেষণা নিবন্ধ উপস্থাপন করবেন। তাঁরা নিজেদের গবেষণালব্ধ জ্ঞান দিয়ে দেশকে এগিয়ে নেবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ ছাড়া বাংলাদেশে পদার্থবিজ্ঞানের গবেষণা কোনো পর্যায়ে রয়েছে এবং বিশ্বকে দেওয়ার জন্য বাংলাদেশের কি রয়েছে তা উঠে আসবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. কামরুল হাসান তালুকদার।
সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ও পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খানের সভাপতিত্বে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চিফ সায়েন্টিফিক অফিসার ড. সৈয়দ মোহাম্মদ হোসেন।
এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে ৫টি প্যারালাল সেশনে ৫৫টি ওরাল প্রেজেন্টেশন এবং ২৯টি পোস্টার প্রেজেন্টেশন করা হয়। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কাঁচা চা পাতা চুরিতে বাধা দেওয়ায় চোরচক্রের হামলায় গুরুতর আহত হয়েছেন চা বাগানের এক পাহারাদার। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বাগান এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন ক্ষুব্ধ চা শ্রমিকেরা।
১৮ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশগত ব্যবস্থা ছাড়া টায়ার পুড়িয়ে তেল উৎপাদন ও পরিবেশ দূষণের অভিযোগে গ্রিন এনার্জি লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটি পাঁচ দিনের মধ্যে সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
২১ মিনিট আগে
কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে মুক্তির দাবিতে প্রায় ৩৪ ঘণ্টা ধরে অধ্যক্ষসহ ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনে ১৪ শিক্ষককে অবরুদ্ধ করে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। আজ সোমবার সন্ধ্যা ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত
২৩ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় সাংবাদিক পরিচয়ে একটি কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি এবং চালক ও সহকারীকে মারধরের অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লবের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
৩১ মিনিট আগে