
খুলনার বটিয়াঘাটা থেকে নিখোঁজ এক ব্যক্তি (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে গাওঘরা চরডাঙ্গা এলাকার একটি পরিত্যক্ত ভিটা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমিনুর শেখ বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা গ্রামের আ. মালেক শেখের ছেলে।
স্বজনদের বরাতে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার জানান, আমিনুর শেখ গত ১৫ মার্চ রাতে বাড়ির পাশের নিজ ঘেরের জমিতে যায়। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এ ঘটনায় নিহতের বাবা পরদিন সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, সকালে গাওঘরা গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় তাঁর মরদেহ পড়ে থাকেতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে আমিনুর শেখের মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, মরদেহে পচন ধরেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাঁকে শ্বাসরোধে করে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১৬ মিনিট আগে
সিলেট নগরীর একটি বাসা থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার স্বপ্নিল-২০ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চিকিৎসকের নাম পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১)। তিনি নগরীর মির্জাজাঙ্গাল এলাকার পুনেন্দ্র চক্রবর্তীর ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া...
৩৫ মিনিট আগে
অনলাইনে পণ্য ডেলিভারির নামে প্রতারণার অভিযোগের ৩ জনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। আজ সোমবার বিকেলে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১ ঘণ্টা আগে