
খুলনায় অস্ত্রসহ শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর থানা-পুলিশ। পুলিশ দাবি করেছে, তিনি শীর্ষ সন্ত্রাসী আশিক ও পলাশ গ্রুপের সদস্য। অভিযানের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার রাতে নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিবলী রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মজিবর আকনের ছেলে।
বৃহস্পতিবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহদুজ্জামান মিয়া এসব তথ্য জানান।
পুলিশ জানায়, ৪ আগস্ট ভোর পৌনে ৪টার দিকে নগরীর দোলখোলা মোতলেবের মোড় এলাকায় আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় তদন্ত শুরু হয়। ওই ঘটনার সূত্র ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শিবলী হোসেন রুবেলকে শনাক্ত করা হয়। পরে নিরালা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তাঁর শয়নকক্ষ থেকে একটি শপিং ব্যাগে মোড়ানো বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার আহাদুজ্জামান মিয়া বলেন, প্রাথমিক তথ্যে শিবলী শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সদস্য বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
আহাদুজ্জামান মিয়া আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যারা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। নগরীতে সন্ত্রাস দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকি নদীর ওপর সেতু নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। ১৬ কোটি টাকার বেশি বরাদ্দে নির্মিত সেতুটির এক পাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি কোনো কাজে আসছে না। অপর দিকে পাশের পুরোনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে দুই উপজেলার বাসিন্দারা।
১৯ মিনিট আগে
দুর্গম যমুনার চর। চারদিকে শুধু বালু আর বালু। মানুষের বসতি নেই, নেই কোলাহল। সেই জনমানবহীন চরেই সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে। বগুড়া-জামালপুর সীমান্তঘেঁষা মাদারগঞ্জে যমুনা নদীর তীরবর্তী কাইজার চরে নির্মাণ করা হচ্ছে ১০০ মেগাওয়াট ক্ষমতার বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।
২৬ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামে নাঈম মিয়া (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৩ ঘণ্টা আগে