
খুলনায় গৃহকর্মী মিলন চন্দ্র দাশের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তাঁর স্ত্রী পপি মিত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগীর মা মিনতি রানী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন। পরে অভিযুক্ত এএসআই ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গৃহকর্মী মিলনের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে খুলনার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। একই দিন বিকেলে এএসআই সঞ্জয় মিত্র ও তাঁর স্ত্রী পপি মিত্রকে থানা হেফাজতে নেওয়া হয়।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নরসিংদীর মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা উকিল চন্দ্রের মেয়ে মিলন চন্দ্র দাশ গত পাঁচ বছর ধরে এএসআই সঞ্জয় মিত্রের বাসায় গৃহপরিচারিকার কাজ করছিলেন।
অভিযোগ অনুযায়ী, বুধবার তরকারি পুড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পপি মিত্র গৃহকর্মী মিলনকে মারধর করেন এবং তার শরীরে গরম কড়াইয়ের ছ্যাঁকা দেন। এতে সে গুরুতরভাবে আহত হন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে পুলিশ ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মিলনের মা খুলনায় এসে থানায় মামলা দায়ের করেন।
ওসি রফিকুল ইসলাম আরও জানান, মামলার পর সঞ্জয় মিত্র ও পপি মিত্রকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে অভিযুক্তরা গৃহকর্মী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিষয়টি আড়াল করার চেষ্টা করেছিলেন। তবে অভিযোগের সত্যতা পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এদিকে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়ে এ ধরনের ঘটনায় জড়িত হওয়া অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।’

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
৩৭ মিনিট আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
৩৯ মিনিট আগে
সদর উপজেলার গয়ঘর খলিফাকান্দী এলাকার ব্যবসায়ী মিজান শেখ গত ২২ আগস্ট বিকেলে ঘরে তালা দিয়ে অসুস্থ মাকে নিয়ে চিকিৎসক দেখাতে ঢাকায় যান। এ সুযোগে ২৩ আগস্ট দিবাগত রাতে চোরেরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ট্রাঙ্কের তালা ভেঙে সাড়ে ৩৪ হাজার টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
৪১ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে বাসায় ঢুকে নওরীন (২৪) নামে এক নার্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় আহত নওরীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ভবনের তৃতীয় তলার আরেকটি বাসার দরজাও খোলা অবস্থায় পাওয়া গেছে।
৪৩ মিনিট আগে