
খুলনার পাইকগাছায় বিমার টাকা আদায়ের দাবিতে শত শত গ্রাহকের লাখ লাখ টাকা আত্মসাৎকারী আমিরুল ইসলামকে আটকের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় বেতবুনিয়া মোড়ে এ বিক্ষোভ মিছিল হয়।
গ্রাহকেরা অভিযোগ করে বলেন, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভ্যাকোটমারী গ্রামের মৃত সওকত গাজীর ছেলে আমিরুল ইসলাম সন্ধানী লাইফ ইনস্যুরেন্স পলিসির মাঠকর্মী। তিনি ভ্যাকোটমারী ও বেতবুনিয়া পতন আবাসনের (গুচ্ছ গ্রাম) আছিয়া, মুসলিমা, আয়রা বেগমসহ শতাধিক মহিলা গ্রাহকের কাছ থেকে বেশি মুনাফার লোভ দেখিয়ে ১৬ বছরমেয়াদি বিমা করান। কিন্তু মেয়াদ শেষ হলে গ্রাহকদের টাকা তুলে দিতে টালবাহানা শুরু করেন। উপায় না পেয়ে গ্রাহকেরা চুকনগর বিমা অফিসে গিয়ে দেখেন, তাদের কিস্তির কিছু টাকা জমা দিয়ে বাকি লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
বিক্ষোভ মিছিলে আছিয়া বেগম বলেন, ‘প্রতিবছর আমাদের কাছ থেকে কিস্তির টাকা নিয়েছেন আমিরুল। কিন্তু আমরা অশিক্ষিত হওয়ায় আমাদের ভুয়া রিসিভ দিয়ে নিজে টাকা আত্মসাৎ করেছেন।’ আরেক গ্রাহক মুসলিমা বেগম বলেন, ‘আমার বিমা ১৬ বছর পূর্ণ হয়েছে; কিন্তু অফিসে টাকা উত্তোলন করতে গিয়ে দেখি মাত্র ৫ কিস্তির টাকা জমা দিয়েছেন। বাকি টাকা মাঠকর্মী আমিরুল ইসলাম মেরে দিয়েছেন।’
ফনী বিবি নামের আরেক গ্রাহক বলেন, ‘আমি আমিরুলসহ বিভিন্ন বাড়িতে ঝিয়ের কাজ করে যে টাকা পাই তার থেকে বাঁচিয়ে একটা বিমা করেছি। সেই টাকা আমিরুল অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। আমরা এখন কী করব? কার কাছে যাব।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে