Ajker Patrika

খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ
প্রতীকী ছবি

খুলনার দিঘলিয়া উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার সেনহাটী ইউনিয়নের সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে এ বিস্ফোরণ ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শনিবার ফজরের নামাজের আগে দুর্বৃত্তরা দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭ নম্বর ওয়ার্ডের সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তা মোড়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ককটেলের বিকট শব্দে গ্রামবাসীর ঘুম ভেঙে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

এ ব্যাপারে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী বলেন, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে ককটেল বিস্ফোরণ করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। তদন্ত করে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত