
সারা দেশে জাসদের নেতা-কর্মীদের ঐক্যের ডাক দিয়েছেন মুক্তিযুদ্ধের সংগঠক ও নিউক্লিয়াসের প্রধান সিরাজুল আলম খানের (দাদাভাই) ভাতিজি ব্যারিস্টার ফারহা খান। তিনি বলেছেন, এখন সময় এসেছে সারা দেশে বিভক্ত জাসদের কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাসদের ঐক্যের কোনো বিকল্প নেই।
আজ শনিবার খুলনা প্রেসক্লাবের ভিআইপি কনফারেন্স রুমে জাসদ নেতা-কর্মীদের মতবিনিময় সভায় ফারহা খান এ ঐক্যের ডাক দেন। এতে সভাপতিত্ব করেন দলের প্রবীণ নেতা এম এ আউয়াল।
সভার উদ্যোক্তা ব্যারিস্টার ফারহা খান বলেন, বর্তমানে খণ্ডে খণ্ডে বিভক্তি একসময়ের শক্তিশালী জাসদকে দুর্বল ও অন্যের ওপর নির্ভরশীল করে তুলেছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। জাসদের হারানো গৌরব ফিরিয়ে আনতে হবে।
ফারহা খান বলেন, ‘সারা দেশে জাসদের হাজার হাজার কর্মী জেএসডি, জাসদ (ইনু), বাংলাদেশ জাসদের ব্যানারে রাজনীতি করছেন। কিন্তু তৃণমূলের নিষ্ক্রিয় কর্মীরা এসব দেখতে চান না। তাঁরা ১৯৭২ সালে প্রতিষ্ঠিত আগের মতো একটি শক্তিশালী দল গঠনে আগ্রহী। এর অংশ হিসেবে খুলনা বিভাগে আজ মতবিনিময় সভা হলো।’ একে একে দেশের সব বিভাগে এ ধরনের সভা হবে বলে জানান তিনি।
ব্যারিস্টার ফারহা আরও বলেন, ‘ইতিমধ্যে সারা দেশ থেকে সাড়া পাওয়া গেছে। অচিরেই জাসদের সব নেতা-কর্মীর একটি জাগরণ হবে। আবার দেশে একটি শক্তিশালী দল হিসেবে সিরাজুল আলম খানের (দাদাভাই) ১৪ দফার ভিত্তিতে ঐক্যবদ্ধ জাসদের নতুন জন্ম হবে।’
সভায় জাসদ নেতা আ ফ ম মহসীন, এ টি এম মহব্বত আলী, গোলাম মোর্তজা, রফিকুল হক খোকন, আশেক ই এলাহী, ফকির শওকত, দিদারুল আলম, স ম রেজাউল, ইদ্রিস আলী, আব্দুল্লা বিশ্বাস, এম নিজামউদ্দিন, মোস্তাকুজ্জামান, মো. হাসান, মিরাজ হোসেন, ইমরান হোসেন, আরেফিন সুজন, অ্যাডভোকেট মেহেদী ইনসান, রিয়াদ আরেফিন সুজন প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া ইউসুফ আলী ভূঁইয়া, আবু কাজী, মুনসুর আহমেদ, এম এ সবুর, আব্দুর রাজ্জাক, মন্টুসহ খুলনা বিভাগ থেকে শতাধিক নেতা-কর্মী সভায় যোগ দেন।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধঘোষিত অবৈধ পলিথিন উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১১৫ কেজি পলিথিন জব্দ করা হয়...
১০ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন খালপাড় এলাকার শশী ভিলা নামের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলায় আকস্মিক বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। পাহাড়ি ঢলের তোড়ে ভেঙে গেছে সড়ক, ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি, নষ্ট হয়েছে কৃষকদের আমনের বীজতলা, ভেসে গেছে শত শত
১ ঘণ্টা আগে
সাগর হোসেন বুলেট হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয় বাসিন্দা। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। বুলেট বেকার ছিলেন। কে বা কারা এই হত্যায় জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
২ ঘণ্টা আগে