থানায় দুই দিন আগে লিখিত অভিযোগ জানিয়েও শেষ রক্ষা হলো না। কুষ্টিয়ার কুমারখালীতে ইউনুস আলী (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের এই ঘটনায় আহত তাঁর দুই ছেলেসহ আরও অন্তত পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ইউনুস আলী কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। আহত ব্যক্তিরা হলেন নিহত ইউনুস আলীর দুই ছেলে রাসেল হোসেন (২৮), হোসেন আলী (২২), রকিবুল ইসলাম (৪০), চাঁদ আলী (৪৫) ও অরুণ আলী (৪২)।
অভিযুক্ত ভগ্নিপতির নাম মো. মোক্তার হোসেন (৫৫)। তিনি একই ইউনিয়নের মাঝগ্রাম গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে নিহত ব্যক্তির ছেলে হোসেন আলী বলেন, সকালে পানি সেচের ভাগের ধান কাটতে গেলে তাঁর মামা মোক্তারসহ ২০-২৫ জন কাঁচি, রামদা, হাসুয়া নিয়ে হামলা চালায়। এ সময় তারা তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করে। তা ছাড়া হামলায় তিনিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন। তিনি আরও বলেন, দুই দিন আগে গত বৃহস্পতিবার থানায় জিডি করেও কোনো লাভ হলো না।
তবে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা অস্বীকার করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম। তিনি বলেন, ধান কাটা ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন খুন হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে