
যশোরের কেশবপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যান জয়রুপ বিবি (৭০)। কেন্দ্রে পোলিং এজেন্টের কাছে ভোটার নম্বর নেন, আঙুলে নির্বাচনের কালীর দাগও নেন তিনি। বাকি শুধু পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। কিন্তু সেই সুযোগ পেলেন না ওই বৃদ্ধা। ব্যালট নেওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন আর সেখানেই মৃত্যু হয় তাঁর।
আজ বুধবার সকালে মজিদপুর ইউনিয়নের গোলাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। মৃত জয়রুপ বিবি মজিদপুর ইউনিয়নের ৮ নম্বর মির্জাপুর ওয়ার্ডের মৃত আনছার আলী মোড়লের স্ত্রী।
জয়রুপ বিবির ছেলে আব্দুল হক বলেন, তার মা বুধবার সকালে ভোট দিতে এসে অসুস্থ হয়ে ভোটগ্রহণ কক্ষের ভেতরে মারা যান।
এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইটিং অফিসার কামরুজ্জামান বলেন, জয়রুপ বিবি ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার নেওয়ার আগেই অসুস্থ হয়ে কেন্দ্রেই মারা যান।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে