
সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মৎস্য শিকারের অপরাধে ভারতীয় পতাকাবাহী ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। গতকাল বুধবার বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এই সময় ট্রলার থেকে ৪০০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।
আটক জেলেরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার থানায় মামলার পর পুলিশ গ্রেপ্তার জেলেদের আদালত হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ভারতীয় জেলেদের রাতেই মোংলা কোস্টগার্ডের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে জেলেদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মোংলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত ১৭ অক্টোবর বাংলাদেশি সমুদ্রসীমায় মাছ ধরার অপরাধে তিনটি ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে