ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে চাঁচড়া রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
বৃদ্ধের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ। তিনি বলেন, ‘আজ দুপুরের দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।’
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা, খুলনা থেকে ছেড়ে আসা রকেট মেইলে অজ্ঞাত ব্যক্তি কাটা পড়েছেন। তবে তিনি আত্মহত্যা করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে সাদা টি-শার্ট ছিল।
মাঠে কাজ করা স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেন এলে তিনি রেললাইন থেকে সরেননি। এতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী হৃদয়কে (৩২) জবাই করে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী উম্মে জান্নাত সাথীকে (২৮) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে লালমনিরহাট পৌরসভার বাবুপাড়া এলাকার এরশাদ হোসেনের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
১ সেকেন্ড আগে
রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে বন্যা (৩০) নামের ৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক মো. আখতারুজ্জামান খান। আজ বুধবার (১৩ মে) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। অধ্যাপক আখতারুজ্জামান এর আগে একই কলেজের উপাধ্যক্ষ ছিলেন।
৫ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারার বিভিন্ন এলাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে গরুর ভাইরাসজনিত চর্মরোগ ‘লাম্পি স্কিন ডিজিজ’ (এলএসডি)। কোরবানির হাটে তোলার আগেই গরু আক্রান্ত হওয়ায় চরম আতঙ্কে ১১টি ইউনিয়নের প্রায় আড়াই হাজার খামারি ও গরু ব্যবসায়ীরা। বর্তমানে পুরো উপজেলায় শতাধিক গরু এই রোগে আক্রান্ত।
৭ মিনিট আগে