
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাটে পুলিশের ওপর হামলা চালিয়ে চাঁদাবাজি মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার পক্ষের লোকজন। এ সময় হামলায় পুলিশের তিন সদস্য আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে। গ্রেপ্তার করা হয়েছে হামলা ও আসামি ছিনতাইয়ের মামলার তিন আসামিকে।
পুলিশ জানিয়েছে, গত শনিবার সন্ধ্যায় একটি চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য মাঝিরগাতীতে অভিযান চালিয়ে কাঁচাবাজার এলাকা থেকে তৈয়ব মুন্সি (২৬) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সঙ্গে সঙ্গে গাজীরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সির নেতৃত্বে স্থানীয় কিছু ব্যক্তি পুলিশের ওপর হামলা চালিয়ে তৈয়ব মুন্সিকে ছিনিয়ে নেন। তাঁদের হামলায় মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল-মাসুদ (৪৫), উপপরিদর্শক (এসআই) আহম্মদ আলী (৩৫) ও কনস্টেবল ইব্রাহিম (৩৫) আহত হন। আহতদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল-মাসুদ বলেন, ‘তৈয়ব মুন্সি একটি চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাজীরহাট ইউপির প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সি তাঁর লোকজন নিয়ে মব সৃষ্টি করেন। তাঁরা লাঠিসোঁটা দিয়ে পুলিশের ওপর হামলা চালান। এতে আমি এবং আরও দুই পুলিশ সদস্য আহত হই।’
পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার পরপরই দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে ১৬ সদস্যের পুলিশের একটি দল মাঝিরগাতী এলাকায় অভিযান চালায়। রাতভর অভিযানে মো. ওসমান শেখের ছেলে জামিরুল ইসলাম (৩৪), সৈয়দ আব্দুর রাজ্জাকের ছেলে সৈয়দ আব্দুল করিম (৩৪) ও রতন শেখের ছেলে লিটন শিকদারকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।
ওসি জানান, এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সিকে প্রধান আসামি করে দিঘলিয়া থানায় মামলা করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়। এর মধ্যে এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে