ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝোড়ো বাতাসে বাগেরহাটের বিভিন্ন এলাকায় গাছ পড়ে বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে বাগেরহাট জেলার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ সোমবার বিকেল থেকে জেলার গ্রাম থেকে শহর কোথাও বিদ্যুৎ সংযোগ নেই।
কখন বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে, দুর্যোগ শেষ হওয়ার আগে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কর্তৃপক্ষ বলছে, আবহাওয়ার পরিস্থিতি ভালো হলে, দ্রুততম সময়ের মধ্যে হবে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকো দুটি সংস্থার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
একদিকে সিত্রাং আতঙ্ক অন্যদিকে বিদ্যুৎবিহীন অবস্থায় অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ। তবে সৌর প্যানেল এবং জেনারেটর চালিয়ে প্রয়োজন মেটাচ্ছেন কেউ কেউ। শরণখোলা উপজেলার খোন্তাকাটা এলাকার নাজমুল হাসান বলেন, গতকাল রাতে বিদ্যুৎ গেছে। এখনো আসেনি, আর কবে আসবে জানি না। ঝড় শেষ হলে দ্রুত বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন সংস্কার করে বিদ্যুৎ লাইন সচল করার দাবি জানান তিনি।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শরীফ আল মামুন সদর বলেন, ‘ঝোড়ো বাতাসে বিভিন্ন এলাকায় বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে আমরা বিদ্যুৎ লাইন সচল করতে পারছি না। আবহাওয়ার পরিস্থিতি ভালো হলে, দ্রুততম সময়ের মধ্যে হবে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।’
এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক বলেন, ‘ঝড়ের প্রভাবে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে। ঝড় শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৪ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে