মানিকছড়ির চাইল্যাচর-কুমারী সড়ক

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদ চাইল্যাচর। সবুজ পাহাড়, উঁচু-নিচু পথ আর নির্জন পরিবেশে এই জনপদ দেখতে যতটা মনোমুগ্ধকর, বসবাসের দিক থেকে ততটাই কষ্টসাধ্য।
এলাকার একমাত্র যাতায়াতের সড়কটি মানিকছড়ি উপজেলার কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে শুরু হয়ে চাইল্যাচর বৌদ্ধ বিহার পর্যন্ত গেছে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই কাঁচা পথ দিয়েই প্রতিদিন যাতায়াত করে শতাধিক পরিবারের সদস্যরা।
দীর্ঘদিনের পুরোনো বসতি হলেও এই পথে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। সড়কটি কাঁচা থাকায় বর্ষা এলেই পরিণত হয় কাদায়। এ সময় এই পথ হয়ে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত কিংবা অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া—সবই হয়ে ওঠে দুঃসাধ্য।
স্থানীয় বাসিন্দারা বলছেন, বছরের পর বছর এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। কেউ দেখার নেই। উন্নয়নের কোনো ছাপই এই এলাকায় পড়েনি।

চাইল্যাচরের শিক্ষার্থী উষাপ্রু মারমা বলেন, ‘চাইল্যাচরপাড়া থেকে প্রাথমিকের প্রায় ৫০ জন আর আমরা মাধ্যমিকের ১২–১৫ জন শিক্ষার্থী প্রতিদিন এই কাঁচা পথে হেঁটে স্কুলে যাই। বর্ষাকালে এই রাস্তায় কাঁদা জমে যায়, জুতা ও কাপড় নষ্ট হয়ে যায়। খুবই কষ্ট হয়।’
স্থানীয় পাড়া কার্বারি উসামং মারমা বলেন, ‘বর্ষার ছয় মাস শিশুদের ঠিকমতো স্কুলে পাঠানো যায় না। অসুস্থ রোগী হলে এখনো কাঁধে করে মূল সড়কে নিতে হয়। আমরা এই অভিশাপ থেকে মুক্তি চাই।’
ইউনিয়ন পরিষদের সদস্য কংচাইরী মারমা বলেন, ‘সড়কটি সংস্কারে ইউনিয়ন পরিষদ ও এলজিইডির মাধ্যমে একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু কোনো অগ্রগতি হয়নি।’
এ বিষয়ে মানিকছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী মাসুদুর রহমান বলেন, ‘সড়কটি আমরা পরিদর্শন করেছি। বরাদ্দ পাওয়া সাপেক্ষে যত দ্রুত সম্ভব এটি উন্নয়নের পরিকল্পনা রয়েছে।’

বরগুনার আমতলী উপজেলায় রাতের আঁধারে কালিপুরা খাল খাল খনন ও খালের দুই পাড়ের গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে কুকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. কায়েসুর রহমান ফকুর বিরুদ্ধে। খাল খননকাজে অনিয়ম বন্ধের দাবিতে আজ মঙ্গলবার বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
৩৮ মিনিট আগে
পিরোজপুর সদর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
১ ঘণ্টা আগে
নাটোরের লালপুরে রেলসেতুর নিচ থেকে মো. আশিক আলী (২৮) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজিমনগর রেলস্টেশন ও ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী পাটিকাবাড়ি রেলসেতু এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ। ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ভোরে...
১ ঘণ্টা আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার কৃষক। উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে গত রোববার এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে