
খাগড়াছড়ির মহালছড়িতে ইউএনওকে অপসারণের দাবিতে বাজার ব্যবসায়ী সমিতির ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট ১০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমার বৈঠকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পর ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নেন।
মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
জসিম উদ্দিন বলেন, আগামী ১০ দিনের মধ্যে দাবি মানা না হলে পুনরায় অনির্দিষ্টকালের ধর্মঘটসহ বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
এর আগে গত ১৭ জুলাই দোকানে মাটি ভরাট করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার। এ ঘটনাকে কেন্দ্র করে যত্রতত্র জরিমানা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ইউএনওর অপসারণের দাবিতে মহালছড়ি বাজার ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১ সেকেন্ড আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৭ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে