
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় সায়মন ইসলাম (৮) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বেদম প্রহারের অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হলেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা আক্তার।
জানা গেছে, আহত শিক্ষার্থীর বাবা আব্দুল রাব্বি পেশায় দিনমজুর এবং তাঁর মস্তিষ্ক বিকারগ্রস্ত। শিক্ষার্থীর চাচা জাকির হোসেন আজকের পত্রিকাকে জানান, ঘটনার দিন বিদ্যালয়ে পড়া সম্পন্ন করতে না পারায় তাঁর ভাতিজাকে বেদম প্রহার করেছেন সহকারী শিক্ষক রহিমা। সায়মনের পিঠে ও কোমরে বেত্রাঘাতের জখম রয়েছে।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার বলেন, রোববার দুপুরে স্কুল ছুটির আধা ঘণ্টা আগে সহকারী শিক্ষক রহিমা আক্তার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মন ইসলামকে শ্রেণিকক্ষে বেদম প্রহার করে আহত করেন। এ ঘটনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার স্কুলে এসে সরেজমিনে তদন্ত করে গেছেন। ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসা এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষিকা কর্তৃক বেদম প্রহার করে আহত করার সত্যতা পেয়েছি। এ ঘটনায় মামলা করা হবে। মামলা করার জন্য ছাত্রের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, শিক্ষার্থী সায়মন ইসলামকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু পরীক্ষা দেওয়া হয়েছে। তবে শিক্ষকের শাস্তি নিশ্চিতে বিভাগীয় মামলাসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে