
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পূর্ব নাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (মূল) দলের এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।
আজ রোববার গভীর রাতে দুল্ল্যাতলী ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের সেনাসদস্যরা। আটক ব্যক্তির নাম জীবন চাকমা (২৮)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, ইউপিডিএফ সদস্য জীবন চাকমা পূর্ব নাভাঙ্গার একটি বাড়িতে অবস্থান করছেন বলে খবর আসে তাদের কাছে। এরপর রাত ২টার দিকে লক্ষ্মীছড়ি জোন সদর থেকে দুটি ‘বি’ টাইপ টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানে জীবন চাকমাকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি, একটি ইউনিফর্ম, জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) আটক করা হয়। পরে তাঁকে উদ্ধার করা অস্ত্র, আলামতসহ লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর দাবি, জীবন চাকমা দীর্ঘদিন ধরে লক্ষ্মীছড়ি অঞ্চলে চাঁদাবাজি ও নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
স্থানীয় কয়েকজনের বক্তব্য, পাহাড়ি এলাকায় এমন অভিযান চালালে মানুষের মধ্যে স্বস্তি ফিরবে। অস্ত্রধারীদের আটক করলে পরিস্থিতি উন্নত হবে এবং পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা সহজতর হবে।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
১ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে