খাগড়াছড়ির মহালছড়িতে প্রশাসনের বিনা নোটিশে স্থাপনা উচ্ছেদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারকে অপসারণের দাবি জানান তারা। আজ সোমবার সকাল ১১টায় এলাকাবাসীর ব্যানারে মহালছড়ি উপজেলা পরিষদ ভবনের সামনে আধা ঘণ্টাব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা যায়, গতকাল রোববার বিকেল ৩টার দিকে মহালছড়ি ইউএনও জোবাইদা আক্তার উপজেলা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় জনৈক জামাল হোসেন সুবাস নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে দেন। এর প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদান করার পর থেকে ক্ষমতা অপব্যবহার করে সাধারণ মানুষের হয়রানি করে আসছেন। মহালছড়ি এলাকাবাসী এতদিন মুখ বুজে সহ্য করে এসেছে। জামাল হোসেনের দোকান ভাঙচুরের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধ করা এবং ইউএনও জোবাইদা আক্তারকে মহালছড়ি থেকে অপসারণের জোর দাবি জানাই।
ভুক্তভোগী জামাল হোসেন সুবাস বলেন, ‘ছোট একটি চায়ের দোকান দিয়ে কোনোমতে আমার সংসার চলে। এ দোকানটি গত ২৪ এপ্রিল রোববার বিকেল ৩টার দিকে বিনা নোটিশে হঠাৎ করে ভেঙে দিয়েছে। এখন আমি কীভাবে সংসার চালাব?’
মানববন্ধনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে তাঁর কাছে কেউ আসেনি। মানববন্ধন বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
এ সময় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান, ভুক্তভোগী জামাল হোসেন সুবাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদের সিয়ামসহ স্থানীয় মুরুব্বী জাফর আহমেদ।

ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
২ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৯ মিনিট আগে
পাবনায় ১১ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিশুশিক্ষার্থী দগ্ধ হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের ধারণা, ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বৈদ্যুতিক তারের কারণে তারা বিদ্যুতায়িত হয়েছে। পাঁচজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে