
জয়পুরহাটের আক্কেলপুরে একটি বিদ্যালয়ে দুটি কক্ষের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ বালুদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ সময় বিদ্যালয়টির দুটি কক্ষ থেকে ৮টি ফ্যান খুলে নিয়ে যায় চোরেরা। নিয়ে যায় শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য রাখা ফুটবলসহ বিভিন্ন সরঞ্জামও। এদিকে ফ্যান চুরি হয়ে যাওয়ায় প্রচণ্ড গরমের মধ্যে ক্লাস করতে হাঁসফাঁস করছে শিক্ষক-শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার বলেন, ‘আজ (বুধবার) সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে গিয়ে দেখি দুই শিফটে চলা প্রথম ও চতুর্থ শ্রেণির কক্ষ ও আমাদের শিক্ষকদের অফিস কক্ষের তালা কাটা রয়েছে। দরজা খুলে ভেতরে ঢুকে দেখি, দুই ঘরের আটটি ফ্যান খুলে নিয়ে গেছে। অফিস কক্ষের ভেতরে রাখা স্কুলের শিক্ষার্থীদের জন্য খেলাধুলা করার ফুটবলসহ অন্যান্য জিনিত্রপত্রও চুরি হয়েছে। পরে আমি বিষয়টি থানার পুলিশক জানালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে চলে যায়। স্কুলে ফ্যান না থাকায় সবার অনেক কষ্ট হচ্ছে।’

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন মাওয়া বলে, ‘স্কুলে এসে দেখি আমাদের ঘরের চারটি ফ্যান চুরি হয়েছে। গরমের মধ্য ক্লাসে বসে থাকতে গা ঘেমে যাচ্ছে।’
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মজনু বলেন, ‘স্কুলে চুরির বিষয়টি আমাকে প্রধান শিক্ষক জানিয়েছেন। এরপর আমি সেখানে গিয়েছিলাম। দুটি কক্ষের মোট আটটি ফ্যান এবং কিছু খেলাধুলার সামগ্রী চুরি হয়েছে। বিদ্যালয়টি নতুন জাতীয়করণ হওয়ায় ওই বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই।’
আক্কেলপুর থানার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।’

বৃষ্টিপাত কমে যাওয়া, জলাধার নষ্ট হওয়া এবং পানির স্তর নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট বাড়ছে খুলনায়। জেলার কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় পানির স্তর ২০ ফুট নিচে নেমে গেছে। একদিকে প্রচণ্ড গরম, অপর দিকে খাবার পানির অভাবের কারণে সেখানকার মানুষদের নিদারুণ কষ্ট পোহাতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
দূষণ বাড়ছে, নষ্ট হচ্ছে নদীর পরিবেশ। আর এতে মারা পড়ছে মাছ ও ডলফিন। এই চিত্র চট্টগ্রামের হালদার। হালদা নদীতে গত সাড়ে ছয় বছরে অন্তত ৫১টি ডলফিনের মৃত্যু হয়েছে। সাড়ে পাঁচ বছরে ২৫-৩০টি বড় কার্পজাতীয় মৃত মা মাছ উদ্ধারের রেকর্ড রয়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর দুর্গাপুরে প্রচণ্ড দাবদাহ ও ভ্যাপসা গরমে জ্বর, ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। রোগীর চাপ বাড়ায় ৫০ শয্যার হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সেবা দিতে বেগ পেতে হচ্ছে।
১ ঘণ্টা আগে
ইঞ্জিন সংকটে সিলেট রুটে পাঁচটি লোকাল ও ডেমু ট্রেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন বিপুলসংখ্যক মানুষ। জানা গেছে, সিলেট-ঢাকা, সিলেট- চট্টগ্রাম ও সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত সুরমা, জালালাবাদ ও কুশিয়ারা নামের তিনটি লোকাল ট্রেন চলত।
২ ঘণ্টা আগে