চট্টগ্রাম নগরের ষোলশহরে রেললাইন ধরে হাঁটার সময় পেছন থেকে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মারা গেছে।
আজ শনিবার দুপুর ১টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন ষোলশহর রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ উপপরিদর্শক অসীম ধর জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। হঠাৎ পেছন দিক থেকে ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেন আসার সময় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন এবং ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি এবং তিনি ষোলশহর স্টেশনে ভাসমানভাবে থাকতেন। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর।
উপপরিদর্শক জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের আহমেদ টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিভিয়েছে। আজ শনিবার বিকেল ৫টা ৩৬ মিনিটে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের আহমেদ টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটে...
১৩ মিনিট আগে
কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আবদুল হালিম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
দারুস সালাম এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন (৪৯) জমির শেয়ার বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপন দেখে সাইফুল ওরফে শাহীন তাঁর সঙ্গে যোগাযোগ করেন। নিজেকে একজন সচিবের হয়ে জমি কেনার জন্য যোগাযোগকারী হিসেবে পরিচয় দেন তিনি...
২২ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষার্থী অটোরিকশায় ঘুরতে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুমকি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।
৩৩ মিনিট আগে