
ভারতে গিয়ে নিহত ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন বাবাকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। গতকাল বুধবার রাত ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবাকে নিয়ে আবেগঘন ওই স্ট্যাটাস দেন।
ডরিন লিখেছেন, ‘আব্বু, তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না? তুমি তো আমাকে নিয়ে যেতে চেয়েছিলে, আমিই যাইনি। ভিসা ছিল না আমার। আমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম না। তুমি কত কষ্ট পেয়েছ, এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ। আমি তোমার এত আঘাত, ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ কি নেই? এত কষ্ট দিয়ে কোনো মানুষ মানুষকে মারতে পারে বলে আমার জানা ছিল না। আমি বিচার চাই, আমি বিচার চাই। আমি ওদের লাশ দেখতে চাই নির্মমভাবে।’
স্ট্যাটাসটি দেওয়ার পর মুহূর্তের মধ্যে হাজার হাজার লাইক ও দুই শতাধিক কমেন্টস পড়ে।
এদের মধ্যে আমির হামজা নামের এক ব্যক্তি লিখেছেন, এতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে, ভাবতেও ভয় লাগছে।
এস সাদিয়া সাবরিন সারা নামের আরেকজন লিখেছেন, ‘এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদেরও এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাদের একটাই দাবি, যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদেরও গণসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হোক।’

নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম আক্রান্ত হয়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের চালিয়েছে তার স্বজনরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৬ মিনিট আগে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ স্থগিত করেছে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। আজ সোমবার রাতে জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের হস্তক্ষেপে বাসমালিকেরা সিদ্ধান্ত জানাতে দুই দিন সময় নিয়েছেন।
৭ মিনিট আগে
ঢাবি প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘ঘটনাটি নিয়ে আমাদের কাছে একটি অভিযোগ (মৌখিক) এসেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে।’
১২ মিনিট আগে
সুনামগঞ্জ সদরে চোরাই পথে ভারত থেকে আনা একটি মহিষের আক্রমণে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাজু মিয়া (৪০) নামে একজনের অবস্থা গুরুতর। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৬ মিনিট আগে